ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে গুলি করে স্বামীর আত্মহত্যা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসলামাবাদে ঈদের প্রথম দিনেই এক ভয়াবহ হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে তার স্বামী মোহাম্মদ সাদিক গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ডিএইচএ ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে, যা হুমাক পুলিশ স্টেশনের আওতাভুক্ত।

নিহত সানা জাভেদ মূলত আটকের বাসিন্দা। টিকটকে তিনি ‘আউট লোফারা’ নামে বেশ জনপ্রিয় ছিলেন। ঘাতক স্বামী মোহাম্মদ সাদিকও আটকের বাসিন্দা। তিনি আটক পুলিশের একজন সাবেক কনস্টেবল ছিলেন, যাকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

মার্কেটে দায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী পুলিশকে জানান, তিনি হঠাৎ গুলির শব্দ শুনতে পান এবং দেখেন লাল পোশাক পরা এক নারী মাটিতে পড়ে আছেন। পাশেই প্রায় ২৪ বছর বয়সি এক যুবক পিস্তল হাতে দাঁড়িয়ে ছিলেন। রক্ষীর চোখের সামনেই ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিনটি বুলেটের খোসা উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহকেই এই ঘটনার মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে ইসলামাবাদে দ্বিতীয় কোনো হাই-প্রোফাইল নারী টিকটকার হত্যার ঘটনা ঘটল। এর আগে গত বছরের জুনে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফ তার নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে গুলি করে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০৯:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬