ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার অঞ্চলটির গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ এ তথ্য জানিয়েছেন।

গভর্নর কোন্দ্রাতিয়েভ টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, রাতে আঞ্চলিক রাজধানীর আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালায়। এতে এক ব্যক্তি নিহত হন। তিনি বলেন, হামলায় মোট তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, রাশিয়ার মস্কোর দিকে ধেয়ে আসা ২৫০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। কর্মকর্তারা জানিয়েছে, গত এক বছরের মধ্যে রাশিয়ার রাজধানীর ওপর এটি ছিল সবচেয়ে বড় হামলার চেষ্টা।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, গত দুই দিনে আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে সরাসরি অগ্রসর হওয়া এবং মস্কোর দ্বিতীয় প্রতিরক্ষা রেখার দিকে আসা প্রায় ২৫০টি শত্রু ইউএভি ধ্বংস করেছে।

ইউক্রেনের ওপর আর্টিলারি ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া, অন্যদিকে ইউক্রেন নাশকতাকারী দল ও ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এসব হামলায় রুশ জেনারেল নিহত হয়েছে এবং তেল শোধনাগার ও তেল পাইপলাইন লক্ষ্যবস্তু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত

আপডেট সময় ১২:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬