ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর নতুন করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে টার্গেট করেছে দখলবার ইসরাইল। আজ মঙ্গলবার (৩ মার্চ) তার কার্যালয়ে আক্রমণ করেছে উগ্র ইহুদিবাদী সেনারা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন খামেনি। তার সঙ্গে তার এক মেয়ে ও নাতনিও প্রাণ হারিয়েছেন। সেই হামলায় আহত হয়ে পড়ে ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান খামেনির স্ত্রী।

ইসরাইলের সেনাবাহিনী জানায়, তাদের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানে প্রেসিডেন্টের দপ্তরে হামলা চালিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ বলেছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে দফায় দফায় বোমা ফেলা হয়েছে।

বোমা আঘাত হেনেছে একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ইরানের শাসকগোষ্ঠীর আরেকটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ডে। খামেনিও এই কম্পাউন্ড ব্যবহার করেছিলেন।

ইসরাইলি দখলদার সেনারা জানায়, তেহরানের যে সুরক্ষিত কম্পাউন্ডে পেজেকশিয়ানের দপ্তর, খামেনির কার্যালয়ও সেখানেই ছিল।

খামেনির সঙ্গে আরো নিহত হন ইরানের প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় প্রতিরক্ষা পরিষদের প্রধান, সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর প্রধানের মতো শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

এ পরিস্থিতিতে ইসরাইল ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানকে টার্গেট করে হামলা চালিয়ে দেশটিকে নেতৃত্বহীন করার পরিকল্পনা নিয়েছে বলেই মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা

আপডেট সময় ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬