ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

কোন পরিস্থিতিতে নেবুলাইজার ব্যবহার করা উচিত?

আকাশ নিউজ ডেস্ক : 

শীতের সময়ে শ্বাসকষ্টের রোগীদের সমস্যা বেড়ে যায়, বিশেষ করে যারা অ্যাজমা বা হাঁপানি, সিওপিডি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েক্টাসিস বা দীর্ঘমেয়াদি কোনো শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন।

শ্বাসকষ্টের চিকিৎসায় নানা ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। মুখে খাওয়ার ওষুধ ছাড়াও কার্যকরী চিকিৎসা হচ্ছে ইনহেলার বা নেবুলাইজার।

শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত মুখে খাওয়ার ওষুধ সেবনের পর পরিপাকতন্ত্রের মাধ্যমে রক্তের সাহায্যে শরীরের বিভিন্ন স্থানে তথা শ্বাসতন্ত্রে পৌঁছে। এতে শ্বাসকষ্টের লাঘব তাৎক্ষণিক বা আশাপ্রদ হয় না, কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়। পক্ষান্তরে ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগকৃত ওষুধ সরাসরি শ্বাসযন্ত্রে প্রবেশ করায় অনেক বেশি কার্যকর ও নিরাপদ হয়।

ইনহেলার বা নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগকৃত স্টেরয়েড বা শ্বাসযন্ত্র সম্প্রসারণ করার ওষুধ (ব্রঙ্কোডাইলেটর) সূক্ষ্ম কণায় প্রস্তুতকৃত, যা শ্বাসের মাধ্যমে শ্বাসযন্ত্রে তথা ফুসফুসের ভেতরে টেনে নিতে হয়।

এভাবে ওষুধ প্রয়োগের ফলে ওষুধ সরাসরি শ্বাসযন্ত্রে কাজ করে, পার্শ্বপ্রতিক্রিয়াও হয় কম এবং কম পরিমাণ ওষুধেই নির্দিষ্ট কার্যকারিতা পাওয়া যায়। সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টের চিকিৎসায় খুবই কার্যকরী। স্টেরয়েড জাতীয় ইনহেলার ব্যবহারের পর ভালোভাবে কুলকুচা করতে হবে যাতে মুখগহবরে ওষুধ না লেগে থাকে।

ব্যবহারবিধি:

#নেবুলাইজার ও প্রয়োজনীয় ওষুধ আগে গুছিয়ে নিন।

#সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। হাত শুকিয়ে (বা পরিষ্কার টিস্যু দিয়ে মুছে) নেওয়ার পর নির্দিষ্ট অংশে (নেবুলাইজার কাপ) ওষুধটা নিতে হবে।

#নেবুলাইজার কাপ ও মাস্ক সংযুক্ত করুন। এরপর টিউবগুলো সংযুক্ত করুন। যন্ত্রটি সামান্য সময়ের জন্য চালু করে দেখুন, ঠিকঠাক কাজ হচ্ছে কি না। ঠিকঠাক চললে হালকা ধোঁয়া বেরিয়ে আসবে।

#একটি চেয়ারে বসুন। অবস্থানটি যাতে আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখুন। মাস্ক বা নির্দিষ্ট অংশটি মুখে লাগিয়ে নিন।

#ধীর ও গভীর শ্বাস নিন। সম্ভব হলে নিশ্বাস ছাড়ার আগে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করুন।

#নেবুলাইজার কাপের এক প্রান্তে ওষুধটা লেগে আছে মনে হলে কাপটি একটু ঝাঁকিয়ে নিতে পারেন।

#বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

কোন পরিস্থিতিতে নেবুলাইজার ব্যবহার করা উচিত?

আপডেট সময় ০৯:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬