ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সামরিকভাবে পরাজিত করতে ব্যর্থ হয়ে বিক্ষোভের নামে দেশজুড়ে দাঙ্গা ও অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদির সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে পেজেশকিয়ান আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিঘ্নিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের ধ্বংসাত্মক ভূমিকার নিন্দা জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, এই অঞ্চলে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা দীর্ঘায়িত করা, ইসলামী দেশগুলির মধ্যে ঐক্য গঠনে বাধা দেওয়া এবং তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল বিভাজন তৈরি করতে একজোট হয়ে কাজ করছে।

তেহরানের সাথে পারমাণবিক আলোচনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভণ্ডামিপূর্ণ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, বিশ্ব প্রত্যক্ষ করেছে কীভাবে ইরান আলোচনার টেবিলে থাকাকালীন ওয়াশিংটন কূটনীতি এবং সংলাপকে ব্যর্থের চেষ্টা চালিয়ে গেছে। তারা ইরানে আক্রমণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতাবিরোধী অপরাধ করেছে।

পেজেশকিয়ান উল্লেখ করেছেন, বিক্ষোভের সুযোগ নিয়ে আমেরিকা এখন ভিন্ন পথ থেকে একই প্রতিকূল নীতি অনুসরণ করার চেষ্টা করছে। তবে জনগণ তাদের দেশ এবং প্রতিষ্ঠানকে আগের চেয়ে আরও দৃঢ়ভাবে সমর্থন করবে বলেও দাবি করেন।

এসময় বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি শান্তি এবং উত্তেজনা কমিয়ে আনতে সব পক্ষকে কূটনৈতিকভাবে আলোচনার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান

আপডেট সময় ০৫:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬