ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দীর্ঘদিনের দমন–পীড়নের অবসান চায় ইরানিরা : রেজা পাহলভি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি ইরানি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য দেশটির নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভরত মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

পাহলভি বলেন, ইরানিরা ‘দশকের পর দশক ধরে চলা দমন–পীড়নের’ অবসান চান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আমার স্বদেশিদের প্রতি আপনার দৃঢ় নেতৃত্ব ও সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। ইসলামি প্রজাতন্ত্রের অপরাধী নেতাদের উদ্দেশে আপনি যে সতর্কবার্তা দিয়েছেন, তা আমার জনগণকে আরও শক্তি ও আশা জুগিয়েছে। এই আশা যে, অবশেষে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। ৪৬ বছরের বিশৃঙ্খলা ও সন্ত্রাসের শাসনের অবসান ঘটাতে তারা যখন জীবন বাজি রাখছেন, তখন তারা আমাকে একটি দায়িত্ব ও একটি বার্তা দিয়েছেন—একসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি ও সমৃদ্ধি এনেছিল, তা পুনরুদ্ধারের চেষ্টা করা।’

তিনি আরও বলেন, ‘ইরানের জন্য একটি স্থিতিশীল রূপান্তরের পরিকল্পনা আমার রয়েছে এবং তা বাস্তবায়নে জনগণের সমর্থনও আছে। মুক্ত বিশ্বের নেতৃত্বে আপনার ভূমিকার মাধ্যমে আমরা স্থায়ী শান্তির একটি উত্তরাধিকার রেখে যেতে পারি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষ যদি সহিংসতা চালায়, তবে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইরানের বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে ও সহিংসভাবে হত্যা করে, যেমনটা তারা অভ্যাস হিসেবে করে থাকে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। আমরা প্রস্তুত ও সম্পূর্ণ সজাগ অবস্থায় আছি। এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ।’

এদিকে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানের বিভিন্ন প্রদেশে মানুষ রাস্তায় নামতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কিছু এলাকায় বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে সিএনএন জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলকে বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

দীর্ঘদিনের দমন–পীড়নের অবসান চায় ইরানিরা : রেজা পাহলভি

আপডেট সময় ০১:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬