ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানের সঙ্গে দেখা করতে এলেন না কেউ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কারাগারে থাকলেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় ব্যস্ত কাটত খুব।

সাক্ষাতের জন্য নির্ধারিত দিনে তার সঙ্গে দেখা করতে কারাগারে ভিড় করতেন নেতাকর্মী কিংবা পরিবারের সদস্যরা। তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত বৃহস্পতিবার দিনটা ছিল আলাদা। পুরো এক দিন নির্জনে কাটিয়েছেন ইমরান খান। নির্ধারিত সাক্ষাৎকারের দিনে কোনো পার্টি নেতা, পরিবারের সদস্য, আইনজীবী বা আলোচনা কমিটির কোনো সদস্য তার সঙ্গে দেখা করতে আসেননি।

গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো এমন কিছু হলো ইমরানের সঙ্গে, নির্ধারিত সাক্ষাৎকারের দিনেও সম্পূর্ণ একা রইলেন তিনি। জেল ম্যানুয়াল অনুযায়ী, মঙ্গলবার ও বৃহস্পতিবার কারাগারে সাক্ষাৎ করার জন্য নির্ধারিত দিন। কিন্তু কোনো ব্যক্তি এদিন জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি বা অনুমোদনের জন্য নামের তালিকা জমা দেননি।

পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, তিনি বুধবার আলোচনাকমিটির প্রধান ওমর আয়ুবের নির্দেশে জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফয়সাল বলেন, ‘পুরো দিন অপেক্ষা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে আলোচনা কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হতে পারেনি।’

তবে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই দিন ধরে কোনো পিটিআই নেতা তাদের সঙ্গে যোগাযোগ করেননি। কারাগারের এক কর্মকর্তা জানান, ‘দুই দিনের মধ্যে কোনো অনুরোধ বা দর্শনার্থীদের নামের তালিকা জমা পড়েনি, এবং কেউই পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করতে আসেননি।’

কারাগার সূত্রে আরও জানা যায়, পিটিআই নেতৃত্ব সাধারণত জেল কর্তৃপক্ষের কাছে দর্শনার্থীদের নামের তালিকা জমা দেয়। তবে বুধবার সকাল থেকে কোনো তালিকা জমা দেওয়া হয়নি। সূত্রটি জানায়, ‘আলোচনাকমিটির বৈঠক জেল কর্তৃপক্ষের আওতায় পড়ে না।’

এর আগে পিটিআই নেতা ও আইনজীবীরা অনেক সময় অনুমতি ছাড়াই জেলে উপস্থিত হতেন। তবে এবার কোনো প্রতিনিধি আদিয়ালা কারাগারে আসার জন্য উদ্যোগ নেননি। সূত্রগুলো জানায়, ইমরান খানের তোষাখানা-২ মামলার শুনানির সময় সাক্ষাৎ করার আরেকটি সুযোগ তৈরি হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইমরান খানের সঙ্গে দেখা করতে এলেন না কেউ

আপডেট সময় ০১:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫