ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মা-বোনকে খুন করলনে ঘানার ফুটবলার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বয়স মাত্র ২১ বছর। নিজেকে যোগ্য ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ইতালিয়ান ক্লাব পার্মার একাডেমিতে সুযোগ পেয়েছিলেন। তবে মূল একাদশে জায়গা হয়নি। পার্মার হয়ে লিগ অভিষেকের ২০১৪-১৫ মৌসুমে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এ মৌসুমে কোনো ক্লাব তাকে টানেনি। সলোমন নায়ান্তাকাইর খুব হতাশার মধ্য দিয়ে দিন কাটছিল।

তাই বলে মা ও বোনকে খুন করবেন সলোমন? হ্যাঁ, ২১ বছর বয়সী ঘানাইয়ান এই ফুটবলার জঘন্য এই কাজটাই করলেন । মা ও বোনকে খুন করার অভিযোগে সলোমনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘানার গণমাধ্যম জানিয়েছে, গতকাল মিলানের কাছে এক রেলস্টেশনে সলোমনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হতাশায় ভুগতে থাকা এই ফুটবলার তার মা ও ১১ বছর বয়সী ছোট বোনকে হত্যার কথা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মা-বোনকে খুন করলনে ঘানার ফুটবলার

আপডেট সময় ০৭:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭