ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ড্রাফটে দল না পাওয়া মোসাদ্দেককে নিল শাকিব খানের ঢাকা

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেললেও জয় পায়নি স্বাগতিকরা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল হেরেছে ৩ ম্যাচের সব কটিতেই। এখন সিলেট পর্বে জয়ের খুঁজে দলটি। সেই পর্বে মাঠে নামার আগে ঢাকার সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ সোমবার মোসাদ্দেককে দলে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিত ছিলেন মোসাদ্দেক।

তবে চলমান বিপিএলে মুস্তাফিজ-লিটন দাসদের নিয়ে গড়া ঢাকা ফল না পেলে শেষ পর্যন্ত মোসাদ্দেকদে দলে টানার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তাছাড়া দলটিকে মানসিকভাবে শক্তিশালী করতে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন মেন্টর সাঈদ আজমল।

তবে এবারের বিপিএলে ঢাকার স্কোয়াড নিয়ে ভক্তদের মাঝে আছে অসন্তোষ। দেশি ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমানকে খেলাচ্ছে না দলটি। দলের দায়িত্ব নিতে পারছেন না বিদেশি ক্রিকেটাররাও। সবশেষ ম্যাচে দলটির অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি করলেও জয়ের মুখ দেখতে পারেনি ঢাকা। যে কারণে ঢাকা পর্ব শেষে ৭ দলের টুর্নামেন্টে ৬ নম্বরে অবস্থান ঢাকা ক্যাপিটালসের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ড্রাফটে দল না পাওয়া মোসাদ্দেককে নিল শাকিব খানের ঢাকা

আপডেট সময় ০২:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫