ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

রক্তক্ষয়ী অবরোধ, মিয়ানমারের ২৭০ কিমি এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক জান্তার শেষ ঘাঁটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। এর মাধ্যমে প্রথমবারের মতো মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে।

আরাকান আর্মির (এএ) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বর্ডার গার্ড পুলিশ ব্যারাক ৫-এ (বিজিপি৫) অনেকেই (আরাকান আর্মি) খালি পায়ে বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছেন আর তাদের ওপর দিয়ে উড়ছে সামরিক বিমান। এটি দেশটির সামরিক জান্তার নেতা জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য আরও একটি অপমানজনক পরাজয়।

বর্তমানে, শুধু রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে সামরিক শাসনের দখলে রয়েছে। তবে সেটি দেশটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে আরাকান আর্মি প্রথম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে একটি পুরো রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে।

এ বছরের শুরু থেকে আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে মিয়ানমারের সেনাবাহিনী একের পর এক শহর থেকে পিছু হটছে।

এর আগে, আরাকান আর্মি (এএ) গত বুধবার জানায়, কুখ্যাত জান্তা জেনারেল থুরেইন তুনসহ হাজারো মিয়ানমার সেনাকে আটক করেছে তারা। রাখাইন রাজ্যে অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদের আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা!

রক্তক্ষয়ী অবরোধ, মিয়ানমারের ২৭০ কিমি এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে

আপডেট সময় ১২:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪