ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮ স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

কিউবায় ৬.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কিউবাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। দেশটির বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আলজাজিরার।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কাজ শুরু করেছি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এমন শক্তিশালী ভূমিকম্প তাদের জীবনে কখনও দেখেনি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।

সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এর আগেও আমরা ভূমিকম্প দেখছি। কিন্তু এবারের মতো এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

কিউবায় ৬.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

আপডেট সময় ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪