ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যদি এই সংঘাত জিইয়ে রাখার পদক্ষেপ অব্যাহত রাখেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর ঝুঁকি বাড়বে।

শনিবার এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, পরবর্তী মার্কিন নেতা যদি রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও আগুন ঢালতে থাকেন, তাহলে তা একটি ভয়াবহ ভুল হবে। এটি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাবে।

তিনি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস উভয়কেই সতর্ক করে দিয়ে বলেন, ‘যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সে অত্যন্ত গুরুতর ভুল করবে’।

সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন ‘ডিপ স্টেট’ বা প্রশাসনিক প্রভাবশালী শক্তিও বিশ্বযুদ্ধ চায় না। কারণ যদি পৃথিবী অচল হয়ে পড়ে, তবে তারাও টিকে থাকতে পারবে না।

তিনি এ সময় মার্কিন অভিজাতদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা যদি মনে করে রাশিয়া তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকবে, তবে তারা মস্ত বড় ভুলের মধ্যে বাস করছে’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

আপডেট সময় ০৬:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪