ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজার জন্য বিশ্বব্যাপী অনশন ধর্মঘটের আহ্বান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুর্ভিক্ষ পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশ্বব্যাপী অনশন কর্মসূচি চালানোর আহ্বান জানিয়েছে তরুণদের একটি সংগঠন।

তারা ‘গাজার জন্য সমর্থন’ নামে একটি বিশ্বব্যাপী অনশন প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

গ্লোবাল ইয়ুথ মুভমেন্ট নামের এই সংগঠনের কর্মীরা জানিয়েছেন, তারা চান গাজার অবরোধ ভেঙে ফেলা হোক, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত বন্ধ করা হোক এবং ১ নভেম্বর থেকে উত্তর গাজায় মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেওয়া হোক।

ফিলিস্তিনি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ধর্মঘট শেষ হবে না।

হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই গাজায় মানবিক কার্যক্রম পরিচালনায় বারবার বাধার মুখে পড়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। গাজার মাটিতে কাজ করা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে যে, ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার কারণে ওই উপত্যকায় খাদ্য নিরাপত্তাহীনতার মাত্রা বিপর্যয়মূলক পর্যায়ে বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজার জন্য বিশ্বব্যাপী অনশন ধর্মঘটের আহ্বান

আপডেট সময় ১০:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪