ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার ডারবানের পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে পুড়ে দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন নামে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার রাতে পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার মধ্যে দুটি দোকান বাংলাদেশি মালিকানাধীন। একটি দোকানে রাত্রিযাপনকালে দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন পুড়ে মারা যান। ফায়ার সার্ভিস বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে এনে পুড়ে ছাই হয়ে যাওয়া ২টি কংকাল উদ্ধার করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কারণ জানা যায়নি।

দেলোয়ার হোসেন ফেনীর মহিপালের বাসিন্দা ও বেলাল হোসেন নোয়াখালী বেগমগঞ্জের আলীপুরের বাসিন্দা বলে জানা যায়।

এ ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪