ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিডনির আকাশে দুই বিমানের সংঘর্ষে তিনজন নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ার সিডনির আকাশে দুটি বিমানের সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। সিডনি থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বাসল্যান্ডের বন্যাঞ্চলে শনিবার এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আল আরাবিয়া।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা বিধ্বস্ত বিমানগুলোর ধ্বংসাবশেষ এলাকায় পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। সংঘর্ষের পর একটি বিমান দ্রুত আগুনে পুড়ে যায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক তিমোথি কলম্যান জানান, সেসনা ১৮২ মডেলের একটি ছোট বিমানে দুই যাত্রী ছিলেন। এটি আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দ্বিতীয় বিমানে এক আরোহী ছিলেন। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কলম্যান আরও বলেন, সংঘর্ষের পর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং দুঃখজনকভাবে এ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। তার এই বিবৃতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজে প্রকাশিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আকাশ থেকে বিমানের ধ্বংসাবশেষ মাটিতে পড়তে দেখেন এবং সাহায্যের জন্য দুর্ঘটনাস্থলে ছুটে যান। এই দুর্ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিডনির আকাশে দুই বিমানের সংঘর্ষে তিনজন নিহত

আপডেট সময় ০৮:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪