ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে রক্ষায় সন্ত্রাসীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: এরদোগান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা রক্ষার জন্য সন্ত্রাসী সংগঠনগুলোকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সম্প্রতি রাজধানী আঙ্কারায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হওয়ার প্রেক্ষিতে শুক্রবার এমন বিস্ফোরক মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট।

রাশিয়ায় ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের উদ্দেশ্যে এরদোগান বলেন, এটি এখন একটি সুস্পষ্ট সত্য যে, যুক্তরাষ্ট্র তার স্বার্থ ও ইসরাইলের নিরাপত্তার জন্য এই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে।

গাজা এবং লেবাননে ইসরাইলের বর্বর আক্রমণ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে উল্লেখ করে এরদোগান বলেন, এই পরিস্থিতির জবাবে তুরস্ক জাতিসংঘের অধীনে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছে।

সেই সঙ্গে, এ নিষেধাজ্ঞা আরোপের জন্য তুরস্কের আহ্বানে সমর্থনকারী দেশের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ‘মানবতার ঐক্য হিসেবে আমরা সফলতা অর্জন করতে পারব এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে পারব’।

এদিকে সম্প্রতি আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) সদর দপ্তরে পিকেকের হামলায় পাঁচজন নিহত ও ২২ জন আহত হন। এ ঘটনার পর তুরস্কের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা উত্তর ইরাক ও সিরিয়ায় পিকেকে ও ওয়াইপিজির বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

এ বিষয়ে এরদোগান বলেন, আমাদের লক্ষ্য সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ে তোলা। এ ক্ষেত্রে আমরা কোনো আপস করব না।

পিকেকের সিরিয়ান শাখা পিডিও বা ওয়াইপিজির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়ে এরদোগান বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার অস্থিতিশীলতাকে কাজে লাগাচ্ছে এবং কিছু পশ্চিমা দেশের সমর্থন লাভের চেষ্টা করছে। তবে এরা শিগগিরই বিচ্ছিন্ন হয়ে পড়বে।

তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত পিকেকে প্রায় ৪০ বছরের সন্ত্রাসী কর্মকাণ্ডে ৪০,০০০ এরও বেশি নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে রক্ষায় সন্ত্রাসীদের ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: এরদোগান

আপডেট সময় ০৮:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪