ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিপাইনে আকস্মিক বন্যায় নিহত ৪০, বাস্তুচ্যুত দশ হাজার মানুষ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিপাইনে বন্যায় ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রীষ্মকালীন ঝড় ‘ট্রামি’র আঘাতের ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

শুকবার সকালে ‘ট্রামি’ ফিলিপাইন থেকে পশ্চিমে সরে যায় দক্ষিণ চীন সাগরের দিকে। এই ঝড়ে হতাহতের আরও খবর আসতে থাকায় ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে। খবর এএফপির।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিকোল অঞ্চলে অনেক লোক তাদের বাড়ির ছাদে আটকা পড়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেন, বিকোলসহ বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীদের পক্ষে সাহায্যপ্রার্থীদের কাছে পৌঁছানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট মার্কোস বলেন, ‘অনেক এলাকায় ভূমিধস হচ্ছে যা আগে কখনও সেখানে হয়নি। আমার মনে হয় সব এলাকার মাটিই পুরোপুরি সিক্ত হয়ে গেছে, পানির নেমে যাওয়ার জায়গা নেই।’ তিনি আরও বলেন, ‘নাগা এবং লাগাজপি শহর থেকে অনেক হতাহতের খবর আসছে কিন্তু আমরা সেখানে এখনও যেতে পারিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিপাইনে আকস্মিক বন্যায় নিহত ৪০, বাস্তুচ্যুত দশ হাজার মানুষ

আপডেট সময় ০১:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪