ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের একটি বিশেষ কেন্দ্রীয় বিচারক আদালত।

বিচারক শাহরুখ আরজুমান্দের আদালতে জামিন আবেদনের পর বিচারপতি কাজী ফয়েজ ঈসার আদালতে এই সিদ্ধান্ত আসে। তোশাখানা মামলাটি ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন প্রাপ্ত উপহারের অপব্যবহার সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে করা হয়েছিল।

বিচার চলাকালীন, বিচারপতি মিয়ান গুল হাসান আওরঙ্গজেব দুটি মামলার মধ্যে মিল উল্লেখ করেন, ঈসা মামলায় একজন স্বামীকে তার স্ত্রীর কর্মের জন্য কীভাবে দায়বদ্ধ করা হয়েছিল তা তুলে ধরেন।

যার প্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট তোশাখানা মামলায় বুশরা বিবির জামিন আবেদন মঞ্জুর করেন এবং ১০ লাখ টাকা জামানতের মাধ্যমে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

এর আগে, গত ৩ অক্টোবর ইসলামাবাদ হাইকোর্টে তোশাখানা মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ চৌধুরি। ওই সময় দায়ের করা পিটিশনে বলা হয়, আবেদনকারী একজন গৃহিণী এবং তার বিরুদ্ধে অভিযোগগুলি ভিত্তিহীন।

এছাড়া পিটিশনে আরও উল্লেখ করা হয় যে তদন্তটি স্বচ্ছ নয় এবং এই মামলার উদ্দেশ্য ছিল আবেদনকারীকে কারাগারে রাখা। একই মামলাটি বিভিন্ন কোণ থেকে পরিচালিত হচ্ছে বলেও পিটিশনে বলা হয়।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ওই সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৪০ কোটি রুপি মূল্যের উপহার বেআইনিভাবে বিক্রিসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। যেই মামলায় গত জানুয়ারিতে ১৪ বছর করে কারাদণ্ড হয় তাদের।

জামিন পাওয়ার পর এখন বুশরা বিবি ছাড়া পাবেন, নাকি অন্য অভিযোগে তাকে কারাগারেই রাখা হবে তা পরিষ্কার নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা

আপডেট সময় ০৬:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪