ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে আবারও হামলার চেষ্টা, বন্দুকসহ একজন আটক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলে আবারও হামলার চেষ্টা করা হয়েছে। গত শনিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোচেলা এলাকায় সমাবেশস্থলের কাছ থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার স্থানীয় সময় ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে গিয়েছিলেন। তবে কোনো বিপদ ঘটেনি। এর আগে, পেনসিলভানিয়ায় পরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর হামলার চেষ্টা করা হয়। এ নিয়ে তিনবার হামলার চেষ্টা করা হলো। রিভারসাইড কাউন্টির শেরিফ কার্যালয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার তাকে আটক করার খবর জানিয়েছে। সিক্রেট সার্ভিস বলেছে, তারা ওই ব্যক্তিকে আটক করার বিষয়টি জানে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে। এর আগে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে আবারও হামলার চেষ্টা, বন্দুকসহ একজন আটক

আপডেট সময় ০৪:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪