ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপহরণের ১৪ দিন পর পুকুরে পাওয়া গেল শিক্ষকের বস্তাবন্দী মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক :

কক্সবাজারের পেকুয়ায় অপহরণের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফের (৫০) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে নিজ বাড়ির পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

আরিফ পেকুয়া সদরের মাতব্বরপাড়ার মৃত বজল আহমদের ছেলে ও স্থানীয় কিন্ডার গার্টেন এর শিক্ষক ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় পেকুয়া চৌমুহনী থেকে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে থেকে আরিফকে ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসী জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে বলে অপহৃতার স্ত্রীর দাবি।

অপহরণের আটদিন পর আরিফের স্ত্রী মেহেবুবা আনোয়ার লাইজু চট্টগ্রাম মহানগরীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন জায়গা-জমির বিরোধ নিয়ে তাদের কোনঠাসা করতে ও মুক্তিপণ আদায় করতে তার স্বামীকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর অজানা ব্যক্তিরা তার শাশুড়ির মুঠোফোনে কল করে আরিফকে জীবিত ফিরে পেতে হলে প্রথমে ২০-২৫ লাখ টাকা, দ্বিতীয় দফায় ৩৫-৬০ লাখ টাকা এবং সর্বশেষ গত ৩ অক্টোবর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে তার স্ত্রী লাইজু দাবি করেন।

লাইজুর দাবি মতে, বেশি টাকা না থাকায় স্বামীকে বাঁচিয়ে রাখতে নগদ পেমেন্টের মাধ্যমে ৫০ হাজার টাকার দেন। এ ব্যাপারে থানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করা হয়েছিল।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, দীর্ঘ দিন অপহরণে থাকার পর শুক্রবার নিজ বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় বস্তাবন্দি লাশ পাওয়া গেছে।

এদিকে শিক্ষক আরিফকে অপহরণে জড়িত রয়েছে সন্দেহ করে কয়েকশত লোক পেকুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপহরণের ১৪ দিন পর পুকুরে পাওয়া গেল শিক্ষকের বস্তাবন্দী মরদেহ

আপডেট সময় ০৯:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪