ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

স্পেনে কুরআন শিখে পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্পেনে বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণী অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

দুপর ১১টায় স্পেনের রাজধানী মাদ্রিদের সানক্রিস্টবাল আল আমান জামে মসজিদে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কায়দা, কিরাত, দোয়া ও হিফজ বিভাগে প্রতিটি শ্রেণিতে প্রথম তিন স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রতি বছরের মতো এবারো প্রতিটি শ্রেণিতে কিরাত, দোয়া ও হিফয বিভাগের প্রতিযোগিতায় বিজয়ীদের এবং সব শিক্ষার্থীদের সাধারণ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়।

এবারের আয়োজনে ২ জন কারি সাহেবদের তত্ত্বাবধানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ রাজু ও সদস্য শামীম আহমদ এবং মসজিদের ইমাম মাওলানা মিসবাহ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বায়তুল মুকাররম মসজিদের খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুল মুকাররম মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের সভাপতি মাওলানা খলিলুর রাহমান, উছেরা জামে মসজিদের ইমাম মাওলানা ফুরকান আহমদ, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা আল আমান মসজিদে পরিচালিত কিরাত প্রশিক্ষণ সেন্টারের ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের কুরআনের শিক্ষায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- আমিনুল হক লুৎফুর, বজলু মিয়া, সাবু মিয়া, শাবুল মিয়া, নাসির উদ্দিন, রেজা আহমদ, পাবেল বকশি, কাওছার আহমদসহ কমিউনিটির কুরআন প্রেমিক ধর্মপ্রাণ ব্যক্তিরা।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও মুসলিম মিল্লাতের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

স্পেনে কুরআন শিখে পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী

আপডেট সময় ১১:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২