ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

আর্জেন্টিনায় রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার পরিচয়পত্র পেশ

আকাশ জাতীয় ডেস্ক:

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ২৯ আগস্ট আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের নিকট পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূত সাদিয়া ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে নিযুক্ত থেকে পার্শ্ববর্তী দেশ আর্জেন্টিনার সমবর্তী দায়িত্ব পালন করবেন। অর্থাৎ একইসাথে তিনি আর্জেন্টিনার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রদূত সাদিয়া পরিচয়পত্র পেশকালে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আর্জেন্টিনার রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছাবার্তা জানান। এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো আন্দ্রেজ কাফিরো উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রাষ্ট্রদূত সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া আর্জেন্টিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ক্লদিও রোজেনওয়েইচ-এর সাথে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে রাষ্ট্রদূত দক্ষিণ আমেরিকার মুক্ত বাণিজ্য জোট ‘মারকসুর’ এ যোগদানের ব্যাপারে সহযোগিতা প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা আন্ত:বাণিজ্য প্রসারের উদ্দেশ্যে সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির উপর জোর দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের চলমান আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কৃষি অর্থনীতিতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার উপর আলোকপাত করেন। এ সময় আন্ডার সেক্রেটারি ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপন প্রক্রিয়া চলমান আছে বলে জানান।

রাষ্ট্রদূত ফয়জুননেসা আর্জেন্টিনার সয়াবিন তেল রপ্তানিকারক এসোসিয়েশনের সাথে বৈঠক করেন এবং ভোজ্যতেল বাংলাদেশে আমদানিতে বিদ্যমান সমস্যাগুলো হ্রাস করে তা আরও গতিশীল ও দ্রুততর করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির সাথে সাক্ষাত করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। দেশের ভাবমূর্তি রক্ষা ও উন্নয়নে তাদের সদা সচেতন থাকার অনুরোধ জানিয়ে দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ পরিষেবা আরও গতিশীল করার ব্যাপারে নিশ্চয়তা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

আর্জেন্টিনায় রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার পরিচয়পত্র পেশ

আপডেট সময় ১০:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২