ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ আগুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে একটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির ছাদে ও অন্যান্য অংশে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ।

আল জাজিরা জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লৌসেস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩৮ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। এরইমধ্যে ষাটোর্ধ্ব একজন বৃদ্ধাকে অর্ধ-চেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আগুন লাগার কারণে তিনি ঠিকমতো শ্বাস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন।

হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ভবনটিতে বিভিন্ন দোকানের ক্রেতা এবং দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরাও আটকা পড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হংকংয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ আগুন

আপডেট সময় ০৪:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১