ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

সাজেকে আগুনে পুড়ল রিসোর্ট-রেস্টুরেন্ট

আকাশ জাতীয় ডেস্ক:

পর্যটন নগরী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।

বৃহস্পতিবার ভোর রাত চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ভোরে অবকাশ রিসোর্টের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অবকাশ রিসোর্টের পাশে থাকা মেঘছুট, মনটানা ক্যাফে নামক অন্য দুটি রিসোর্টেও আগুন লেগে যায় এবং একটি বসতঘরও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েছি। তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুন লাগার পর দীঘিনালা থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে এখন পর্যন্ত কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কেউ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

সাজেকে আগুনে পুড়ল রিসোর্ট-রেস্টুরেন্ট

আপডেট সময় ০১:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১