ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলি অংশ নেওয়ায় উৎসব থেকে ফিলিস্তিনির নাম প্রত্যাহার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলি শিল্পীরা অংশ নেওয়ায় ফ্রান্সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দুই ফিলিস্তিনি শিল্পী তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আরব ওয়ার্ড ইনস্টিটিউট নামে একটি সংগঠন প্যারিসে আরব সাংস্কৃতিক উৎসব নামে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। খবর আনাদোলুর।

ওই উৎসবে ইসরাইলি শিল্পীদের অংশ নেওয়ার খবরে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এতে অংশ নিচ্ছেন না বলে জানিয়ে দেন ফিলিস্তিনি চলচ্চিত্রকার ও ডিসাইনার সুহাদ খতিব।

এতে তিনি বলেন, জেরুজালেম থেকে এসে ওই অনুষ্ঠানে একজন ইসরাইলি অংশ নেবেন, তাই তিনি তার নাম প্রত্যাহার করে নিচ্ছেন। সুহাদ খতিব বলেন, অনুষ্ঠানটির আয়োজক সংস্থা আরব ওয়ার্ড ইনস্টিটিউট আমাকে ওই ইসরাইলির অংশগ্রহণের কথা আগে থেকে বলেনি।

আগে জানলে আমি এতে অংশ নেওয়ার জন্য আমার নামই নিবন্ধন করতাম না।

একইভাবে অনুষ্ঠানটি থেকে নাম প্রত্যাহার করেছেন ফিলিস্তিনের স্ট্যান্ডআপ কমেডিয়ান আলা আবু দিয়াব। ডিসেম্বরের প্রথম দিকে প্যারিসে ওই উৎসব অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি অংশ নেওয়ায় উৎসব থেকে ফিলিস্তিনির নাম প্রত্যাহার

আপডেট সময় ০৫:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১