ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুক ও ইনস্টাগ্রামের এনক্রিপশন পরিকল্পনা পেছাল

আকাশ আইসিটি ডেস্ক :

শিশুদের নিরাপত্তাসংক্রান্ত চলমান বিতর্কের জেরে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন চালু করার পরিকল্পনা বিলম্বিত হবে।

এ ব্যাপারে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বলেছে, অ্যাপগুলোতে মেসেজিং এনক্রিপশন সুবিধা ২০২৩ সালে পাওয়া যাবে। অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন প্রক্রিয়ায় শুধু প্রেরক ও প্রাপক পরস্পরের বার্তা পড়তে পারবে। এর মাঝখানে তৃতীয় পক্ষ, যেমন: আইন প্রয়োগকারী সংস্থা কিংবা মেটা সেসব পড়তে পারবে না।

আর এ জন্য শিশু সুরক্ষা নিয়ে কাজ করে এমন সংস্থা এবং রাজনীতিবিদরা নড়েচড়ে বসেন। তাঁরা সতর্ক করে বলেছেন, এতে শিশু নির্যাতনের তদন্তে পুলিশকে ঝামেলায় পড়তে হবে।

ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন দাবি করেছে, ব্যক্তিগত মেসেজিং সেবা হচ্ছে—‘শিশু যৌন নির্যাতনের প্রথম ধাপ’। ফলে তদন্ত স্বার্থে পুলিশের এটি দেখার ক্ষমতা থাকা উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুক ও ইনস্টাগ্রামের এনক্রিপশন পরিকল্পনা পেছাল

আপডেট সময় ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১