ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

বুধবার লেবাননের জনপ্রিয় সংগঠনটির বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ ব্যবস্থা নিল। খবর আরব নিউজের।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ বলেন, ইরানের মদদপুষ্ট শিয়াগোষ্ঠী সন্ত্রাসী হামলার হুমকি এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য ‘বাস্তব’ ও ‘নির্ভরযোগ্য’ হুমকি তৈরি করেছে। হিজবুল্লাহকে পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

সংগঠনটির সদস্যপদ বা এর জন্য তহবিল সরবরাহ করা এখন অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে। সে দেশে লেবাননের বহু মানুষ বসবাস করেন।

এমন সময়ে কেন অস্ট্রেলিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এদিন নাৎসি গোষ্ঠী ‘দ্য বেস’কেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

লেবাননে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ লাভ করেছে। দেশটির ৮০ শতাংশের মতো মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন বলে ধারণা করা হয়।

দেশটিতে ২০২২ সালের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্ষমতাসীনদের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৬:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১