ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রীকে ‘ধর্ষণের হুমকিদাতা’ সেই চালক ও হেলপার গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

হাফ ভাড়া দিতে চাওয়ায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন ঠিকানা পরিবহনের চালক মোহাম্মদ রুবেল এবং হেলপার মো. মেহেদী হাসান।

রাতে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, আলোচিত এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রাত নয়টায় ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গতকাল শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চান। কিন্তু চালকের সহকারী হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন বাসচালকের সহকারী। চালকের বিরুদ্ধেও তার সহকারীকে সমর্থনের অভিযোগ ওঠেছে।

এর প্রতিবাদে রবিবার সকাল নয়টা থেকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকেন বদরুন্নেসার শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক বিক্ষোভের পর তারা বকশিবাজার মোড় অবরোধ করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন তারা। ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল তাদের হাতে।

পরে ২৪ ঘণ্টার আলটিমেটামসহ তিন দফা দাবির কথা জানিয়ে সড়ক থেকে সরে যান প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রীকে ‘ধর্ষণের হুমকিদাতা’ সেই চালক ও হেলপার গ্রেপ্তার

আপডেট সময় ১০:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১