ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে হামাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেন। শুক্রবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে প্রীতি প্যাটেল বলেন, মারাত্মক সন্ত্রাসী তৎপরতার সক্ষমতা আছে হামাসের। এছাড়া ব্যাপক ও অত্যাধুনিক অস্ত্রাগার ছাড়াও সন্ত্রাসীদের প্রশিক্ষণ স্থাপনা আছে গোষ্ঠীটির। আর এ কারণেই হামাসকে আজ পুরোপুরি নিষিদ্ধ করতে পদক্ষেপ নিয়েছি।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবাদী আইনের অধীন সংগঠনটি নিষিদ্ধ করা হবে। এতে কেউ হামাসকে সমর্থন কিংবা তাদের পতাকা ওড়ালে আইন ভঙ্গ করা হবে। সংগঠনটির সঙ্গে যে কোনো বৈঠকও নিষিদ্ধ বলে গণ্য হবে।

এর আগে ২০১৭ সালে ইসরায়েলে ব্যক্তিগত অবকাশে গিয়ে তখনকার বিরোধী দলীয় নেতা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদসহ দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশে ব্যর্থ হওয়ায় ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল প্রীতি প্যাটেলকে।

হামাসের পুরো নাম ইসলামিক প্রতিরোধ আন্দোলন। সংগঠনটির সামাজিক ও রাজনৈতিক শাখা রয়েছে। ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে আসছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে হামাস

আপডেট সময় ০৬:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১