ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইবিএম-এর নতুন কোয়ান্টাম চিপ

আকাশ আইসিটি ডেস্ক :

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) নতুন কোয়ান্টাম চিপ তৈরি করেছে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিশ্বাস, আগামী দুই বছরের মধ্যে সক্ষমতার দিক থেকে ক্লাসিক্যাল কম্পিউটারকে পেছনে ফেলবে কোয়ান্টাম চিপ প্রযুক্তি। আইবিএম জানিয়েছে, তাদের নতুন ‘ইগল’ কম্পিউটিং চিপে ১২৭টি ‘কিউবিটস’ রয়েছে, যা তথ্যকে কোয়ান্টাম কাঠামোতে তুলে ধরতে পারবে। অন্যদিকে, ক্লাসিক্যাল কম্পিউটার ‘বিটস’ ব্যবহার করে কাজ করে যাকে হয় ১ নয়তো ০ হতে হয়। কিন্তু কিউবিট একই সঙ্গে ১ ও ০ দুটিই হতে পারে। ইগল চিপে একশরও বেশি কিউবিট রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন বলছে, কিউবিট তৈরি করা অত্যন্ত কঠিন এবং এটিকে ঠিকমতো পরিচালনা করতে বড় মাপের ‘ক্রায়োজেনিক রেফ্রিজারেটরের’ প্রয়োজন পড়ে। আইবিএম বলছে, প্রতিষ্ঠানটি নতুন চিপ নির্মাণ থেকে যা শিখেছে তার সঙ্গে কোয়ান্টাম কম্পিউটারের রেফ্রিজারেশন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সমন্বয় করলে, একপর্যায়ে আরও বেশি কিউবিট উৎপন্ন করা সম্ভব হবে। ২০২২ নাগাদ ৪৩৩ কিউবিটের ‘অসপ্রে’ চিপ এবং এক হাজার ১২১ কিউবিটের ‘কন্ডোর’ চিপ তৈরির পরিকল্পনার রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্যে, ওই পর্যায়ে প্রতিষ্ঠানটি ‘কোয়ান্টাম সুফলের’ কাছাকাছি পৌঁছে যাবে। মূলত ওই পর্যায়েই ক্লাসিক্যাল কম্পিউটারকে পেছনে ফেলবে কোয়ান্টাম কম্পিউটার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইবিএম-এর নতুন কোয়ান্টাম চিপ

আপডেট সময় ০৯:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১