ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে ‘বৃহস্পতির চাঁদের’ জমি উপহার দিলেন যুবক

আকাশ নিউজ ডেস্ক:

প্রিয়জনকে চাঁদ উপহার দেওয়ার কথা তো অনেকেই বলেন। তবে নতুন বউয়ের জন্য অনেকটা তেমনই করে দেখিয়েছেন এক যুবক। আস্ত চাঁদ নয়, স্ত্রীর জন্মদিনে তাকে চাঁদের ১ একর জমি উপহার দিয়েছেন তিনি। এ চাঁদ আবার পৃথিবীর নয়, বৃহস্পতির!

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বাসিন্দা শুভজিৎ ঘোষ স্ত্রী রোমিলার জন্মদিনে এই উপহার দেন।

ওই প্রতিবেদনে জানা গেছে, পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শুভজিৎ পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মরত। সিমলাপালের প্রত্যন্ত গ্রাম কাহারানের বাসিন্দা হলেও কর্মসূত্রে নাগাল্যাণ্ডের লংলেং জেলায় থাকেন তিনি। িআর হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী রোমিলা বাঁকুড়া শহরের কেন্দুইয়াডিহি গ্রামের বাড়ি থেকে অফিস করেন।

রোমিলার জন্মদিন ছিল ১৩ নভেম্বর। তবে কাজের চাপে দিনটি একসঙ্গে কাটাতে পারেননি এই দম্পতি। স্ত্রীর থেকে দূরে থাকলেও ১৩ তারিখে ঘড়ির কাঁটা ১২টায় আসতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শুভজিৎ। সঙ্গে বিস্ময় উপহার বৃহস্পতিবার চাঁদের এক একর জমি।

শুভজিৎ জানান, স্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার ইচ্ছে ছিল। মাস কয়েক আগে ইন্টারনেট, ইউটিউব ঘাঁটতে গিয়ে চাঁদে জমি কেনার কথা মাথায় আসে তার। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের লুনার অ্যামব্যাসি নামে এক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি।

ওই সংস্থার কাছ থেকে ডলারের বিনিময়ে রোমিলার নামে বৃহস্পতির চাঁদে এক একর জমি কিনে ফেলেন। এদিকে, জন্মদিনে স্বামীর এক থেকে এই অনন্য উপহার পেয়ে ভীষণ খুশি রোমিলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে ‘বৃহস্পতির চাঁদের’ জমি উপহার দিলেন যুবক

আপডেট সময় ১২:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১