ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরান থেকে তেল কেনা বন্ধ করতে আহ্বান বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমদানিকারক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে সপ্তম রাউন্ডের আলোচনা হতে যাচ্ছে তখন জো বাইডেন এই আহ্বান জানালেন। খবর-পার্সটুডের।

এবারের আলোচনায় মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেবে ইরান।
শুক্রবার জো বাইডেন বলেন, বিশ্বব্যাপী তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে যেসব দেশ ইরান থেকে তেল কিনছে তারা তা বন্ধ করতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য বিশ্বের কাছে প্রতি ছয় মাস অন্তর আমেরিকাকে এই আশ্বাস দিতে হয় যে, তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং ইরান থেকে তেল না কিনলে কোনো সমস্যা হবে না।

বারাক ওবামার শাসনামলে ২০১২ সালে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। বিশ্বের বহু দেশ বাধ্য হয়ে এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে কিছুদিনের মধ্যেই তারা তেল সংকটে পড়ে। এ প্রেক্ষাপটে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, ইতালি এবং গ্রিসের মতো দেশ ইরান থেকে তেল কেনার সিদ্ধান্ত নেয় এবং মার্কিন সরকার এসব দেশকে তেল কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা ছাড় দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান থেকে তেল কেনা বন্ধ করতে আহ্বান বাইডেনের

আপডেট সময় ১১:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১