ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জলবায়ু তহবিলে অর্থায়নের ঘোষণা বাইডেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র আবারও জলবায়ু অভিযোজন তহবিলে অর্থায়ন করবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারে অভিযোজন তহবিল ঘোষণা করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন জলবায়ু অভিযোজন তহবিল থেকে নিজেদের অর্থায়ন বন্ধ করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে কানাডা ও কাতারও জলবায়ু অভিযোজন তহবিলে অর্থায়ন বন্ধ করেছিল।

তবে এবারের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পরই কানাডা ও কাতার জলবায়ু তহবিলে অর্থায়ন করেছে। জলবায়ু তহবিলে এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও কাতার মিলে মোট ২৩২ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

কপ কর্তৃপক্ষ জানায়, ১৯৯২ সালের গৃহীত জাতিসংঘ জলবায়ু সনদ শিল্পোন্নত ধনী দেশগুলোর অনেকেই মানছে না। ফলে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ঘন ঘন আঘাত হানছে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে। এর আগে অভিযোজন তহবিল ছিল ১২৯ মিলিয়ন মার্কিন ডলার। যা তিন বছর আগে পোল্যান্ডে ঘোষণা করা হয়।

নতুন তহবিল সকল রিসোর্স মোবিলাইজেশন লক্ষ্যকে ছাড়িয়ে গেছে। এ খাতে যে অর্থ পাইপলাইনে আছে তা আগামীতে ৩০০ মিলিয়ন ছাড়াবে। মূলত জলবায়ু প্রকল্প বাস্তবায়নে এগুলো ব্যয় হবে। ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী জার্মানি ৫৮ দশমিক ২, মার্কিন যুক্তরাষ্ট্র ৫০, স্পেন ৩৫, যুক্তরাজ্য ২০ দশমিক ৬ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

জলবায়ু অভিযোজন তহবিল বোর্ডের চেয়ারম্যান ম্যাটিয়াস ব্রোম্যান বলেন, যেহেতু অভিযোজন তহবিল গত কয়েক বছর ধরে রেকর্ড চাহিদার সম্মুখীন হয়েছে। তাই আমাদের দ্রুত প্রয়োজনীয় অভিযোজন পদক্ষেপ এবং তহবিল সংগ্রহ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জলবায়ু তহবিলে অর্থায়নের ঘোষণা বাইডেনের

আপডেট সময় ০১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১