ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার ও মিজোরাম থেকে অস্ত্র এনে বিক্রি করতো চক্রটি

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের মিজোরাম এবং মিয়ানমার সীমান্ত থেকে অস্ত্র সংগ্রহ করে তা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো একটি চক্র। চক্রটি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এসব অস্ত্র বিক্রি করতো। এমন একটি চক্রের চার সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এসব তথ্য জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান।

রবিবার রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে চার অস্ত্র কারবারিকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইললিগ্যাল আর্মস এন্ড ক্যানাইনের একটি টিম। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ হোসেন, লাল তন পাংখোয়া, মো. আলী আকবর এবং মো. আদিলুর রহমান সুজন। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র এবং ৩০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সিটিসিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আবদুল মান্নানের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-কমিশনার মো. আহমেদুল ইসলামের তত্ত্বাবধানে অ্যান্টি ইললিগ্যাল আর্মস এন্ড ক্যানাইন টিমের লিডার সহকারী কমিশনার ওবাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন চট্টগ্রাম ষোলশহর থানার পূর্ব ষোলশহর ওমর আলী মাতবর রোডের মৃত মফিজুর রহমানের ছেলে, লাল তন পাংখোয়া রাঙ্গামাটি জেলার বরকল থানার সাচাইল পাংখোয়া পাড়ার মৃত সুনতালুন পাংখোয়ার ছেলে, মো. আলী আকবর চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা তিন নম্বর ওয়ার্ডের মৃত ফারুক আহমেদের ছেলে এবং মো. আদিলুর রহমান সুজন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার আহল্লা গাজীর পাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে। গ্রেপ্তারদের সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয় সিটিটিসির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সিটিটিসির ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাসস্ট্যান্ড মোড়ের ৩৩/১ জনপথ মোড়ে শ্যামলী পরিবহনের ছয় নম্বর কাউন্টারের সামনে অভিযান চালায়। অভিযানে চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান বলেন, মোহাম্মদ বৈধ অস্ত্র ব্যবসায়ী। এই ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমার ও মিজোরাম থেকে অস্ত্র এনে বিক্রি করতো চক্রটি

আপডেট সময় ০৪:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১