ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘আপত্তিকর’ আচরণ ঠেকাতে টহল দেবে রোবট!

আকাশ নিউজ ডেস্ক:

জনগণের ‘আপত্তিকর’ আচরণ ঠেকাতে টহল দেওয়ার কাজে রোটব নামাতে যাচ্ছে সিঙ্গাপুর। জনগণের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের জন্য বরাবরই সমালোচিত হয়ে আসছে সিঙ্গাপুর। এবার টহল রোবট নামিয়ে সেই সমালোচনাকেই যেন আরও উস্কে দিল দেশটি।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জেভিয়ার নামের চাকাযুক্ত এই রোবটে আছে সাতটি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে জনগণের ‘আপত্তিকর’ আচরণ শনাক্ত করে জনগণকে সর্তক করবে রোবট।

নিষিদ্ধ এলাকায় কাউকে ধূমপান করতে দেখলে, অবৈধ হকার দেখলে, নির্দিষ্ট জায়গায় সাইকেল পার্ক না করলে, করোনার আচরণবিধি লঙ্ঘন করে পাঁচজনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হলে এবং ফুটপাতে মোটরসাইকেলসহ অন্য যান চালালে রোবট সতর্ক করে দেবে।

সম্প্রতি একটি আবাসিক এলাকায় টহলরত এক রোবট কয়েকজন বৃদ্ধদের এক জায়গায় জড়ো হয়ে দাবা খেলার সময় তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

আবাসিক এলাকা ও একটি শপিং সেন্টারে সেপ্টেম্বরে তিন সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে দুটি রোবট টহল দিয়েছিল। এ ব্যাপারে গবেষণা সহকারী হিসেবে কর্মরত ফ্র্যানি টিও বলেন, ওই রোবট আমাকে রোবকোপের কথা মনে করিয়ে দিচ্ছিল। এদিকে, এই টহল রোবটের কার্যক্রম মানুষের গোপনীতায় লঙ্ঘন করবে বলে সমালোচনা করেছেন অনেকে।

সিঙ্গাপুরে ৫৫ লাখ মানুষের বসবাস। কিন্তু সেখানে পুলিশ ক্যামেরা আছে ৯০ হাজার। ২০৩০ সালের মধ্যে দেশটিতে পুলিশ ক্যামেরা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভীড়ের মধ্যে থেকে কাঙ্ক্ষিত মুখ খুঁজে পেতে ক্যামেরাগুলো ফেসিয়াল রিগকনিশন আনতে যাচ্ছে সিঙ্গাপুর। ল্যাম্পপোস্টে এই ফেসিয়াল রিগকনিশন প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে ১৬ নভেম্বর বৈঠকে বসছে ইসি

‘আপত্তিকর’ আচরণ ঠেকাতে টহল দেবে রোবট!

আপডেট সময় ১১:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১