ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌ সহযোগিতা বাড়াতে ইরান-রাশিয়া সম্মত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নৌ সহযোগিতা বাড়ানোর জন্য তেহরান এবং মস্কো ভালো কিছু সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মোহাম্মদ হোসেইন বাকেরি।

বুধবার সেন্ট পিটার্সবার্গে রুশ নৌবাহিনী উপ প্রধান ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির লোভোভিচের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান জেনারেল বাকেরি। খবর পার্সটুডের

তিনি জানান, অ্যাডমিরাল লোভোভিচের সঙ্গে বৈঠকে সমুদ্র সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু চুক্তি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, রুশ নৌ বাহিনীর মহড়ায় ইরানের অংশ নেয়া, অন্যান্য সামরিক প্রতিযোগিতায় দু’পক্ষের উপস্থিতি এবং অভিযান কেন্দ্রিক পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মতো ইস্যুতে চুক্তি হয়েছে।

এছাড়া কাস্পিয়ান সাগরের অভিন্ন নিরাপত্তাসহ বেশ কয়েকটি বিষয়ে রাশিয়ার সাথে চুক্তি হয়েছে। জেনারেল বাকেরির সঙ্গে বৈঠকে রুশ অ্যাডমিরাল লোভোভিচ দু’দেশের মধ্যকার বেড়ে চলা সম্পর্কের প্রশংসা করেন।

গত রোববার জেনারেল বাকেরি পাকিস্তান থেকে রাশিয়া সফরে যান। এ সফরে তিনি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরামিসভের সঙ্গে বৈঠক করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নৌ সহযোগিতা বাড়াতে ইরান-রাশিয়া সম্মত

আপডেট সময় ০৬:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১