ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ায় সেনা বাসে বোমা হামলায় নিহত ১৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কে চলতি বছরের সবচেয়ে ভয়ংকর বোমা হামলার ঘটনা ঘটলো। দামেস্কে একটি সেনাবাহিনীর বাসে এই হামলায় অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। আজ বুধবার এ হামলার ঘটনাটি ঘটে। তবে এখনো কেউ এর দায় স্বীকার করেনি। খবর আল-জাজিরার।

জানা গেছে, আজ রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সেতু পার হওয়ার সময় সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে দু’টি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে প্রাথমিকভাবে ১৩ জন নিহত ও ৩ জন আহত হয়। পরে হাসপাতালে আহতদের থেকে আরও একজনের মৃত্যু হয়। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দামেস্কে এমন ভয়াবহ হামলার খবর সামনে আসেনি। বিশেষ করে ২০১৮ সালে সিরীয় সেনাদের জোট রাজধানীর পার্শ্ববর্তী বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি গুড়িয়ে দেয়ার পর চলতি বছরেই এমন রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটলো। এ নিয়ে তদন্তে নেমেছে দামেস্ক পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় সেনা বাসে বোমা হামলায় নিহত ১৪

আপডেট সময় ০৬:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১