ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে বন্ধ হচ্ছে লিংকডইন

আকাশ আইসিটি ডেস্ক :

মাইক্রোসফটের উদ্ভাবিত পেশাজীবীদের সামাজিক নেটওয়ার্ক লিংকডইন চীনে বন্ধ হচ্ছে। দেশটিতে ব্যবহারকারীরা নতুন করে লিংকডইনে সাইন আপ করতে পারছে না।

লিংকডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহক শ্রফ বলেন, ‘এই বছরের শেষের দিকে আমরা লিংকডইনের বর্তমান স্থানীয় সংস্করণকে,যেভাবে চীনের লোকেরা লিংকডইনের বিশ্বব্যাপী এই প্ল্যাটফর্ম অ্যাক্সেস করে, তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

কিছু সাংবাদিকের প্রোফাইল ব্লক করার পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইটটি এর পরিবর্তে “ইনজবস” নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করবে। এটি একটি পোর্টাল যা শুধুমাত্র চীনেই ব্যবহার করা যাবে এবং এখানে সামাজিক ফিড বা পোস্ট লেখার অথবা শেয়ার করার কোনো সুযোগ থাকবে না।

গত এক বছরে চীনে সরকারি নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে একটি নিয়ন্ত্রক ক্র্যাকডাউন চীনের বৃহত্তম সংস্থাগুলোর বাজার মূল্য থেকে আনুমানিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার মুছে দিয়েছে। এর আগে, লিংকডইন চীনে নতুন ব্যবহারকারীর সাইন আপ স্থগিত করেছে যাতে তারা স্থানীয় আইন মেনে চলতে পারে। পরে, মার্কিন কোম্পানিটি কোন স্থানীয় আইন পরীক্ষা করছে তা বিস্তারিত জানাতে অস্বীকার করেছে।

মোহক শ্রফ বলেন, ‘আমরা স্বীকার করেছি যে চীনে লিংকডইনের স্থানীয় সংস্করণ চালানোর অর্থ হবে ইন্টারনেট প্ল্যাটফর্মে চীন সরকারের প্রয়োজনীয়তা মেনে চলা।’

যদিও তারা দৃঢ়ভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বলে জানিয়েছেন মোহক শ্রফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে বন্ধ হচ্ছে লিংকডইন

আপডেট সময় ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১