ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক পাচার নিয়ে আজারবাইজানের অভিযোগ, যা বলছে ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউরোপে মাদক পাচারে ইরানের সঙ্গে আর্মেনিয়ার আঁতাত রয়েছে বলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ যে অভিযোগ করেছেন, তা প্রত্যাখ্যান করেছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আজারবাইজানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করবে এবং তেহরান ও বাকুর মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

কমনোয়েলথের একটি সেমিনারে শুক্রবার অনলাইনে যুক্ত হয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইরানের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

তিনি বলেন, গত ৩০ বছর ধরে ইরানের সঙ্গে গোপন আঁতাত করে ইউরোপে মাদক পাচার করছে আর্মেনিয়া। গত বছর কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ জয়ের পর এ রুটে মাদক পাচার বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিভিন্ন মাধ্যমে আজারবাইজানের কর্মকর্তাদের কাছে নানা বার্তা দেয়ার পরও বাঁকুর পক্ষ থেকে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা খুবই দুর্ভাগ্যজনক। মাদক চোরাচালানের বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক অঙ্গনে নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার তা করে। শুধু তাই নয়, মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ইরানের হাজার হাজার পুলিশ গত চার দশকে জীবন দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদক পাচার নিয়ে আজারবাইজানের অভিযোগ, যা বলছে ইরান

আপডেট সময় ০৬:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১