ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভার্চুয়াল বৈঠক করতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি বছরের শেষ দিকে একটি ‘দ্বিপক্ষীয় ভার্চুয়াল’ বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। বুধবার ওই কর্মকর্তা বলেন, দুদেশের মধ্যে উত্তেজনা নিরসনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এ বৈঠক হবে।

নাম গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট বলেছেন— শি জিনপিংকে দেখে কতই না ভালো লাগবে।

শি জিনপিংয়ের সঙ্গে জো বাইডেন তাইওয়ান ইস্যুতে কথা বলেছেন, সে বিষয়টি সাংবাদিকদের জানানোর একদিন পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তার এ বক্তব্য সামনে এলো।

মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বলেছিলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। আমরা সম্মত হয়েছি, উভয় দেশই তাইওয়ান চুক্তি মেনে চলব।

সম্প্রতি চীন তাইওয়ানের আকাশসীমায় টানা চার দিন রেকর্ডসংখ্যক সামরিক বিমান পাঠায়, যা কিছু বিশ্লেষকের মতে, দ্বীপের জাতীয় দিবসের আগে তাইওয়ানের প্রেসিডেন্টের জন্য একটি সতর্ক বাণী।

তাইওয়ান বলছে, তারা তাদের আকাশসীমায় ৫৬টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে।

তাইওয়ানের নিজস্ব সংবিধান, সামরিক বাহিনী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। অঞ্চলটি নিজেকে সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে। অন্যদিকে চীন দাবি করে তাইওয়ান তাদের নিজস্ব ভূমি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভার্চুয়াল বৈঠক করতে যাচ্ছেন বাইডেন-শি জিনপিং

আপডেট সময় ০১:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১