ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার হারালেন জাকারবার্গ

আকাশ আইসিটি ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মাত্র কয়েক ঘণ্টা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ এক ধাক্কায় ৬০০ কোটি ডলারেরও বেশি কমে গেছে।

এ কারণে তিনি পিছিয়ে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও। খবর টাইমস অব ইন্ডিয়ার। সোমবার রাতে হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের মালিকানাধীন সব সেবা।

প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ক্রমে ক্রমে সেগুলো অনলাইনে আসতে থাকে। টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার এমন বিড়ম্বনার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন।

জাকারবার্গ নিজেও এক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে লিখেছেন— ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অনলাইনে ফিরে আসছে। এই সমস্যার জন্য দুঃখিত। আমি জানি পছন্দের মানুষের সঙ্গে যুক্ত থাকতে আমাদের সেবার ওপর আপনারা কতটা নির্ভর করেন।’

এদিকে সম্পদের পরিমাণ কমায় ব্লমবার্গ বিলিয়নিয়ার সূচকে জাকারবার্গ এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পেছনে।

মঙ্গলবার সকালের তালিকায় জাকারবার্গ আছেন পাঁচ নম্বরে, এক ধাপ এগিয়ে বিল গেটস রয়েছেন চারে। সূচকটির তথ্য অনুযায়ী, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জাকারবার্গের সম্পদ ১৪ হাজার কোটি ডলার থেকে এতটা কমে গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার হারালেন জাকারবার্গ

আপডেট সময় ০৯:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১