ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া আবারও একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি নতুন তৈরি করা অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয়।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

এর আগে মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম জং উনের দেশ। সেটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে পরে জানানো হয় দেশটির পক্ষ থেকে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, এ অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের ‘উল্লেখযোগ্য যুদ্ধক্ষমতা’ রয়েছে এবং অন্যান্য নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল, তা সম্পর্কে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, নতুন ক্ষেপণাস্ত্রটি পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত ‘পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্রের একটি। এ অস্ত্র সব ক্ষেত্রে দেশের আত্মরক্ষার সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।

করোনার মধ্যে তীব্র খাদ্য সংকট সত্ত্বেও অস্ত্র পরীক্ষা কমায়নি উত্তর কোরিয়া। একই সঙ্গে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি জানায়, উত্তর কোরিয়া তাদের ইয়ংবেয়ন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে মনে হচ্ছে। চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করা হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আপডেট সময় ০১:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১