ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ‘সাস মডেলে’ সফটওয়্যার ব্যবহারের আহ্বান

আকাশ আইসিটি ডেস্ক :

বেসিস ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর ‘ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ফর এসএমই’স’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী অনুষ্ঠান অনলাইন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান ও এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার। অনুষ্ঠানে শতাধিক উদ্যোক্তা অনলাইনে অংশগ্রহণ করেন।

বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান স্বাগত বক্তব্যে এসএমই উদ্যোক্তারা প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সামনে এগিয়ে যেতে পারে তা নিয়ে ধারণা দেন।

তিনি জানান যে, ব্যবসায়িক ক্ষেত্রে কম খরচে কর্মদক্ষতা বাড়ানোর জন্য আইটি বা সফটওয়্যার এর উপর যে নির্ভরতা সেটি আরো গতিশীল করতে সাস মডেল এগিয়ে এসেছে।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার এই উদ্যোগের জন্য বেসিসকে ধন্যবাদ জানান। তিনি এসএমই উদ্যোক্তাগণ যাতে সাস মডেল ব্যবহার করে এগিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। ডিজিটালাইজেশনের ব্যবহার উদ্যোক্তাদের স্বল্প মূলধন বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন তিনি।

উক্ত বিটুবি সেশনে অ্যাকাউন্টিং ও ফিনান্সিয়াল সফটওয়্যার ক্যাটাগরিতে চারটি সফটওয়্যার কোম্পানি (বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেড, নেটসফট সল্যুশন লিমিটেড এবং টিএমএসএস আইসিটি লিমিটেড) নিজেদের ডেভেলপকৃত সফটওয়্যার অনলাইনে প্রদর্শন করেন।

ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক মো. সাইফুর রহমান মানিক। বেসিস সচিবালয় থেকে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপক মুন মন্ডল রাজীব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ‘সাস মডেলে’ সফটওয়্যার ব্যবহারের আহ্বান

আপডেট সময় ০৯:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১