ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

আকাশ আইসিটি ডেস্ক :

উচ্চ আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার দুপুরের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি তালিকা করেছে। সেই তালিকা ধরে অনিবিন্ধত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হচ্ছে।

এদিকে বিকালে ৫টার পর বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো, ঢাকাপোস্ট, টিবিএস-এর মতো অনেক নিউজ পোর্টালগুলো ব্লক পাওয়া যায়। যদিও পরে আবার এগুলো চালু হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, এই বন্ধ প্রক্রিয়ায় যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুলে যদি কোনো পোর্টাল বন্ধ করা হয়- তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বর অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সাতদিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

হাইকোর্টের এই নির্দেশের পরে বিটিআরসি সময় চেয়ে আবেদন করে। সেই আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ বিটিআরসিকে আদেশ প্রতিপালনে আরও দুই সপ্তাহ সময় দেন। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

আপডেট সময় ০৭:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১