ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ গুগলের ২৩তম জন্মদিন

আকাশ আইসিটি ডেস্ক :

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৩তম জন্মদিন সোমবার (২৭ সেপ্টেম্বর)। ২৩ বছর আগে ১৯৯৮ সালে কম্পিউটার বিজ্ঞানের দুই জন পিএইচডি শিক্ষার্থী ল্যারি পেজ ও সার্জ ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।

বিশেষ দিন উপলক্ষে সোমবার এটি তাদের হোমপেজে নতুন ডুডল তৈরি করেছে।

এর আগে গত বছর করোনা মহামারির রেশ লেগেছিলো গুগল ডুডলে। এবার সেই রেশ কাটিয়ে নতুন করে পথচলাকেই ডুডলে ফুটিয়ে তুলেছে গুগল। বিশ্বের ১৫০টি ভাষায় তথ্য দিয়ে থাকে গুগল।

এখন সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইন্টারনেটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গুগলের যাত্রা শুরু ল্যারি ও সের্গেইয়ের একাডেমিক প্রকল্প হিসেবে। একটি বড় আকারের অনুসন্ধান ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করা নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেন তারা। তারা মূলত এমন একটা ওয়েবসাইট তৈরি করতে চেয়েছিলেন। এর মাধ্যমে অন্য ওয়েবপেজগুলোর একটা তুলনামূলক তালিকা করা যাবে।

ওয়েবসাইটের নাম গুগল হওয়ার কারণও বেশ মজাদার। গাণিতিক হিসাবের গোগল (googol) শব্দটি ভুল করে লেখায় নাম পড়ে যায় গুগল। গোগল (googol) শব্দের মানে হলো ১ এর পর ১শটি শূন্য।

ওয়েবসাইটটি যে বিপুল পরিমাণ উপাত্ত ঘাঁটাঘাঁটি, অনুসন্ধান করবে, সেটা এই নাম দিয়ে বোঝাতে চেয়েছিলেন তারা।

‘বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেওয়া’ গুগলের মূল উদ্দেশ্য। ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে গুগলের প্রধান কার্যালয় অবস্থিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ গুগলের ২৩তম জন্মদিন

আপডেট সময় ০৮:৫২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১