ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে হত্যার পর আত্মহত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে টেনেসি অঙ্গরাজ্যের কলিয়ারভাইলে ক্রোগারের একটি সুপারশপে গতকাল বৃহস্পতিবার এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এসময় হামলাকারী একজনকে গুলি করে হত্যা ও আরও ১২ জনকে আহত করার পর নিজেই আত্মহত্যা করেন।

স্থানীয় পুলিশপ্রধান ডেল লেন জানিয়েছেন, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আমরা ভুক্তভোগীদের ফ্রিজারের ভেতর লুকানো ও অফিসগুলোতে আটকে থাকা অবস্থায় খুঁজে পাই।

আহতদের মধ্যে একজনের অস্ত্রোপচার চলছে এবং আরেকজন আইসিইউতে রয়েছেন।

এদিনের হামলাকে কলিয়ারভাইলের ‘ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘটনা’ বলে উল্লেখ করেন স্থানীয় পুলিশপ্রধান। তবে হামলাকারীর নাম-পরিচয় বা উদ্দেশ্য জানাননি তিনি। অবশ্য এ ঘটনায় সন্ত্রাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন এ কর্মকর্তা। এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি জনাকীর্ণ জায়গাগুলোতে বন্দুকহামলার ঘটনা বেড়ে গেছে। গত মার্চে কলোরাডোয় ক্রোগারের মালিকানাধীন কিং সুপারস সুপারমার্কেটে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন প্রাণ হারান।

উল্লেখ্য, সুপারশপ চেইন ক্রোগারের মুখপাত্র জানিয়েছেন, তাদের কলিয়ারভাইল শাখা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে হত্যার পর আত্মহত্যা

আপডেট সময় ১২:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১