ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তিন মাইল লম্বা বিয়ের শাড়ি প্রদর্শন

অাকাশ নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার ক্যান্ডিতে এক বিউটিশিয়ান তিন মাইল লম্বা বিয়ের শাড়ি পরেছেন গিনেস বুকে রেকর্ড গড়ার আশায়।

কিন্তু এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে দেশটিতে।

কারণ ওই তিন মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় আড়াইশো শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে।

কেন শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার শিশু সুরক্ষা কর্তৃপক্ষ।

শহরের একটি প্রাইমারি স্কুলের আড়াইশোরো বেশি শিক্ষার্থী বৃহস্পতিবার ক্যান্ডি রোডের পাশে দাঁড়িয়েছিল, তিন মাইল লম্বা বিয়ের শাড়ি ধরার জন্যই শিশুরা রাস্তার ধারে দাঁড় করানো হয়েছিল।

ওই শাড়ি পরিহিত বিউটিশিয়ান দাবি করছেন এটিই বিশ্বে সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি।

তিনি মনে করছেন এই বিয়ের শাড়ি গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নেবে।

কেন্দ্রীয় প্রদেশের মুখ্যমন্ত্রী সারাথ একনায়েকের পৃষ্ঠপোষকতায় ক্যান্ডির রাস্তাতেই ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি করা হয়।

সূর্যের তাপে রাস্তার ধারে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা শিশুরা দাঁড়িয়েছিল, কোন মানবিকতায়, কী ভেবে স্কুলের শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে এডুকেশন ইউনিয়নগুলো, ব্যাপক বিতর্কও তৈরি হয়েছে।

তিন মাইল লম্বা ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাইল লম্বা বিয়ের শাড়ি প্রদর্শন

আপডেট সময় ১২:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭