ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেলিটকের সাশ্রয়ী সেবা পাবে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল

আকাশ আইসিটি ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের মধ্যে একটি কর্পোরেট চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ সেবা পাবে।

টেলিটকের পক্ষে বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক বিভাগের মহাব্যবস্থাপক শেখ ওয়াহিদুজ্জামান এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পক্ষে রেজিস্ট্রার সুরাইয়া বেগম চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার মুরাদ শিকদার এবং টেলিটকের উপমহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টেলিটকের শেখ ওয়াহিদুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানসম্মত টেলিকম সেবা স্বল্প মূল্যে গ্রাহকের দরজায় পৌঁছে দিতে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠান টেলিটক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম স্বাস্থ্যখাতে সেবিকা এবং ধাত্রীদের গুরুত্ব উল্লেখ করে তাদের কর্মদক্ষতা উন্নয়নে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভূমিকা তুলে ধরেন এবং এক্ষেত্রে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির ভূমিকাও উল্লেখ করেন। বক্তারা সকলেই রাষ্ট্রীয় উভয় প্রতিষ্ঠানের পারস্পারিক সহযোগিতার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেলিটকের সাশ্রয়ী সেবা পাবে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল

আপডেট সময় ০৯:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১