ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

সড়কে যানবাহনের গতিসীমা জানাবে গুগল ম্যাপস

আকাশ আইসিটি ডেস্ক :

রাস্তায় গাড়ি চালাতে চালাতে সিগন্যালের দিকে তো খেয়াল রাখতেই হয়, খেয়াল রাখতে হয় রাস্তায় থাকা বিভিন্ন ইন্ডিকেটরের দিকেও। যারা নতুন গাড়ি চালাচ্ছে বা নতুন কোনও রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদের ক্ষেত্রে এই সবটা দেখে চলা অনেক সময় সমস্যার হয়। তবুও স্পিড লিমিট, গাড়ি রিপায়ারের জায়গা বা পার্কিয়ের জায়গার দিকে নজর দিতে হয়। অনেক দেশে স্পিড লিমিট ব্রেক করা দণ্ডনীয় অপরাধ। যাতে স্পিড লিমিট ব্রেক না হয় এবং ফোনেই তার অ্যালার্ট পাওয়া যায় তার জন্য নতুন ফিচার আনছে গুগল ম্যাপস।

সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল ম্যাপস স্পিড লিমিট ওয়্যারিং ফিচারটি যুক্ত করা হয়েছে। গাড়ি চালানোর সময় অচেনা রাস্তায় যেভাবে পথ দেখায় এই অ্যাপ সেভাবেই স্পিড লিমিট সম্পর্কেও অবগত করবে। যাতে অচেনা রাস্তায়, অচেনা কোনও শহরে বা দেশে গাড়ি চালাতে সমস্যা না হয় বা গাড়ি চালাতে গিয়ে এই ধরনের কোনও নিয়ম লঙ্ঘন না হয়।

তবে, গুগল ম্যাপস চালিয়েও আশপাশের সিগন্যাল, ইন্ডিকেটর একটু আধটু যেমন দেখতে হয়, তেমনই এক্ষেত্রেও চোখ খোলা রেখে চলতে হবে। পুরোপুরি এই ফিচারের উপর নির্ভর করে না চলাই ভালো। এছাড়াও অনেক জায়গায় বিভিন্ন কারণে রাস্তা বন্ধের বা স্পিড সম্পর্কে বিভিন্ন অ্যালার্ট দেওয়া হয়, সেগুলোও কিন্তু নিজেদেরই দেখে নিতে হবে।

বিশ্বের সব দেশের জন্য এখনও এই ফিচার চালু হয়নি। কয়েকটি দেশ এবং এলাকা রয়েছে যার স্পিড লিমিট অ্যালার্ট আপাতত এই অ্যাপে পাওয়া যাবে। যারা এই স্পিড লিমিট অ্যালার্টের সুবিধা নিতে চায় তাদের এই লিস্টটি ব্যবহারের আগে দেখে নিতে বলা হচ্ছে কারণ লিস্টটি প্রায় প্রতি দিনই আপডেট হয়।

কীভাবে পাওয়া যাবে গুগল ম্যাপসের স্পিড লিমিট ফিচার?

১. প্রথমেই মনে রাখতে হবে, নিজের ফোনে গুগল ম্যাপসের আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে বা পুরনো ভার্সন আপডেট করে নিতে হবে।

২. এবার গুগল ম্যাপস অ্যাপ খুলে প্রোফাইল ফটোয় ক্লিক করতে হবে এবং সেটিংয়ে পৌঁছে যেতে হবে।

৩. নেভিগেশন সিলেক্ট করতে হবে এবং ড্রাইভিং অপশন খুঁজে নিতে হবে।

৪. এখানেই স্পিড লিমিটের অপশন পাওয়া যাবে। স্পিড লিমিট ও স্পিডোমিটার অন করতে হবে এবং গুগল ম্যাপস ফিরে যেতে হবে।

৫. গাড়ি চালানোর সময় পাশে থাকা ব্যক্তিকে বা বলতে হবে স্পিড দেখাচ্ছে কি না তা চেক করে নিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬

সড়কে যানবাহনের গতিসীমা জানাবে গুগল ম্যাপস

আপডেট সময় ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১