ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার জরিমানা করল দক্ষিণ কোরিয়া

আকাশ আইসিটি ডেস্ক :

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আলফাবেটের অঙ্গপ্রতিষ্ঠান গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। আজ মঙ্গলবার জরিমানার বিষয়টি জানিয়েছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি)

অ্যান্ড্রয়েড নামে গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম রয়েছে। সারা বিশ্বে ৮০ ভাগ মোবাইল ফোনে এটি ব্যবহার করা হয়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই করতে না পারে তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। আর দক্ষিণ কোরিয়ার আপত্তি এখানেই।

মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণে গুগলের পরেই আছে আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গুগল ও অ্যাপলের আধিপত্যবাদী আচরণে লাগাম টানতে সম্প্রতি আইন পাশ করে দক্ষিণ কোরিয়া, যেটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইনের আওতায় জরিমানা করা হয়েছে গুগলকে। জরিমানার প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, তারা আপিল করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ

গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার জরিমানা করল দক্ষিণ কোরিয়া

আপডেট সময় ০২:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১